বাউফলে ৫০০ ফুটের আর্জেন্টাইন পতাকা!
নভেম্বর ২১ ২০২২, ১৩:৩১
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পুরো বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত। ইতিমধ্যে মাঠে গড়িয়েছে গ্রেটেষ্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর। গ্যালারী থেকে নিজ নিজ দলগুলোকে সমর্থন দিচ্ছেন সমর্থকরা। এ তো জানা কথাই।
বিশ্বকাপ যেখানেই হোক না কেনো উল্লাস-উদ্দীপনা কম থাকে না পৃথিবী জুড়ে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়৷ এবারের বিশ্বকাপ আসর কাতারে বসলেও সেই ঢেউ যেনো বাংলাদেশ একপ্রকার উত্তেজনার সৃষ্টি করেছে। আর বিশ্বকাপের এ সময়টাতে শহর থেকে শুরু করে গ্রামে সর্বত্র ছেয়ে যায় প্রিয় দলগুলোর পতাকায়।
এরই ধারাবাহিকতায় ৫০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একদল আর্জেন্টাইন সমর্থকরা। উপজেলার সবচেয়ে বড় বানিজ্যিক এলাকা ১০ নং কালাইয়া ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে বানানো হয়েছে এ বিশাল পতাকা। তবে সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় পতাকাটি।
শুধু পতাকা বানিয়েই থেমে থাকেনি তারা, কালাইয়া বাজার সংলগ্ন বড় পুকুর পাড়ে পুরো পুকুরের মাঝ বরাবর আড়াআড়ি ভাবে টাঙিয়ে দেয়া হয় পতাকাটি। যা দেখতে প্রতিদিন ভীড় করছে উপজেলা ও উপজেলার বাইরে থেকে আসা শত শত আর্জেন্টিনার সমর্থক।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওই এলাকার সিফাত নামপর এক যুবক এমন একটি পতাকা বানানোর উদ্যোগ গ্রহন করলে সামিন, লামিম, ফারহান, মৃনাল, রাদিদ, জিহাদ সহ এলাকার বেশ কিছু তরুণ তাতে সাড়া দেয়।
এরপর পার্শ্ববর্তী চন্দ্রদ্বীপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনামুল আলকাছ মোল্লা, স্থানীয় জনপ্রতিনিধি কৃষ্ণ কর্মকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিকান মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব ইকবাল মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত হয় পতাকাটি।
জানা যায়, পতাকাটি দেখতে প্রতি সোমবার স্থানীয় হাটের দিনে বাজার করতে আসা শত শত মানুষ ভীড় করছে। প্রীয় দলের প্রতি ভালোবাসা থেকেই তারা এই পতাকাটি বানিয়েছেন বলে জানান সমার্থকরা। পাশাপাশি এবারের বিশ্বকাপে মেসির হাত ধরে শিরোপা জিতবে আর্জেন্টিনা এমনটাই প্রত্যাশা তাদের।
এমন পতাকা বাউফল উপজেলায় আর দেখা যায়নি বলে কালাইয়া ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ বলেন, কিছুদিন ধরে বড় পুকুর পাড়ে পতাকাটি দেখতে পাচ্ছি। এলাকার তরুণদের এমন উদ্বোধনী উদ্যোগকে সাধুবাদ জানাই।
আ/ মাহাদী








































