মাদরাসার কক্ষে ঝুলছিল ছাত্রের মরদেহ

মার্চ ২১ ২০২৪, ১৮:২৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদারাসা থেকে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে মাদরাসার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মাদরাসা ছাত্র নড়াইল জেলার রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসার তাহলী ভবনের চারতলায় নিজ থাকার স্থানে ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত হবে কিনা সেটি পরিবারের লোকজন আসলে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া