রাজাপুরে কারান্তরীণ আসামিদের বাড়িতে লুটপাট
জানুয়ারি ২৫ ২০২৪, ১৭:০৪
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে জেলহাজতে থাকা আসামিদের বসতঘর লুটপাটের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানান, পাশর্^বর্তী মৃত. আব্দুল মজিদ মৃধার ছেলে ছিদ্দিকুর রহমান বাদী হয়ে আমাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একই পরিবারের ৫ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি মিথ্যা মামলা করেন। এ মামলায় আমাদের জেলহাজতে থাকার সুযোগে বাদীর লোকজন বসতঘরে ডুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির দলীল সহ মালামাল লুট করে নিয়ে যায়। শুধু লুটপাটই নয়, বসতঘরে ব্যবহৃত আসবাবপত্র ভেঙে ফেলে যায়।
জামিনে আসা ভুক্তভোগী রেবা বেগম জানান, বাদী ছিদ্দিক ও তার মেয়ে জামাই ইকবালের ভয়তে বাড়িতে যেতে পারছিনা। আমরা এখন জামিনে এসেও পালিয়ে বেড়াচ্ছি। রেবা বেগম আরও জানান, পরিবারের লোকজন পলাতক ও জেলে থাকায় গৃহস্থালি সামগ্রী কিছুই নেই। ঘরবাড়ি, সংসার সব শেষ হয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই।
রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেম সংগঠিত একটি বিষয়ে ওই গ্রামে সম্প্রতি ছিদ্দিক মৃধার ছেলে মো. নাঈম হোসাইন আত্মহত্যা করে। এ আত্মহত্যার ঘটনায় নাঈমের পরিবার ভুক্তভোগী ওই রেবা বেগমের পরিবারকে দায়ী করে মামলাটি করেছেন।’









































