পটুয়াখালীতে খেজুর রস সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নভেম্বর ১৪ ২০২৩, ১৯:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার সময় ইউনুস প্যাদ্যা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রস সংগ্রহ করার সময় গাছের ডাল বিদ্যুৎ লাইনে পড়ার সাথে সাথে ইউনুস প্যাদ্যা বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীরা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া