মনপুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
নভেম্বর ০৪ ২০২৩, ১৫:৫০
মনপুরা (ভোলা) প্রতিনিধি : “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার মনপুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। মনপুরা থানার উদ্যোগে এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (০৪ নভেম্বর) দুপুর ১২ টায় মনপুরা থানা চত্বর থেকে বর্নাঢ্য র্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে থানা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ মাহদুজ্জামান বিপিএম’র দিকনির্দেশনায় সভায় সভাপতিত্ব করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম। এসময় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, থানা অফিসার ফোর্স সহ জনসাধারন উপস্থিত ছিলেন।









































