ভোলায় আসক ফাউন্ডেশন এর মতবিনিময় সভা

অক্টোবর ১৬ ২০২৩, ১৩:৪৭

ভোলা প্রতিনিধি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড: আব্দুল হাই মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী  মোহাম্মদ জিয়াউর রহমান।
এসময় বক্তারা বলেন, অসহায়  ও নির্যাতিত মানুষের আইনি সাহায্য এবং সার্বিকর্বিক সহযোগিতা করাই  আমাদের প্রধান কাজ। সভাপতির বক্তব্যে এ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন,আমরা প্রতি মাসে একবার করে একটি ইউনিয়নে যাবো আর দিন ব্যাপী ঐ  ইউনিয়নের অসহায় ও নির্যতিত মানুষ এর আইনি পরামর্শ ও সাহায্য করবো।গরীব ও অসহায়দের জন্য আমরা সব সময় আইনী সাহায্য সহযোগিতা থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহিউদ্দিন আজিম, সহ সাধারণ সম্পাদক এ্যাড: বাবলু হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আরিফুর রহমান, সাংবাদিক মো. বেলাল নাফিজ, সাংবাদিক নুরুদ্দিন মাহমুদ, আবু মাহাজ, জহিরুল ইসলাম বাপ্পি, ইয়াসিন সিরাজী, গোলাম কিবরিয়া, জুয়েল গাজী সহ আরও অনেকে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া