নলছিটিতে নাস্তিক আসাদ নূরের ফাঁসির দাবিতে মানববন্ধন

আগস্ট ১১ ২০২৩, ২০:২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হজরত মুহাম্মদ সা:কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে নাস্তিক আসাদ নূরের ফাঁসির দাবি জানিয়ে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে যুবসমাজ । শুক্রবার  (১১ আগস্ট) দুপুরে উপজেলার কুশঙ্গল ইউনিয়নে  এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এইচএম মূসা সরদারের সভাপতিত্বে স্থানীয় যুবসমাজ বক্তব্য রাখেন । বক্তারা বলেন,  নবী করিম সা:কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও প্রাণের টানে এখানে উপস্থিত হয়েছি।
আমরা অবিলম্বে নাস্তিক আসাদ নূরকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কটূক্তি করার দুঃসাহস দেখাতে না পারে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া