মধ্যরাতে মিমের ওপর ক্ষেপলেন পরীমণি!
নভেম্বর ১০ ২০২২, ১১:২৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। নানা ইস্যুতে বছরজুড়েই আলোচনায় তিনি। এবার আলোচনা নিজের ব্যক্তিগতজীবন, ঘরসংসার, স্বামী নিয়ে।
বুধবার মধ্যরাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’
একই স্টাটাসে পরাণ এবং দামাল সিনেমার কলাকুশলীদের ওপরেও ক্ষেপেছেন তিনি। চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’। স্বামী শরিফুল ইসলাম রাজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা এতোদূর গড়াতে দেওয়া উচিত হয়নি’।
সোজাসাপটা স্বভাবের এই নায়িকা নিজের ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র নিয়ে কখনোই কোনো কিছু লুকিয়ে রাখেন না। বর্তমানে নিজের স্বামী, সংসার, সন্তান নিয়েই বেশ সুখেই আছেন পরী-রাজ জুটি। তবে কি সেই সুখের সংসারে এবার কোনো ভাঙনের ইঙ্গিত!
রহস্যময়ী পরীমণির মধ্যরাতে দেয়া স্টাটাসের অর্থ কি, তা জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে পরীর এমন পোস্টের প্রতিক্রিয়ায় তার শুভাকাঙ্ক্ষীরাও পিছিয়ে নেই। তার পোষ্টে নিরব সিকদার নামে একজন লিখেছেন, মাথা গরম না করে সবাইকে ভুল সংশোধনের সুযোগ দেন।
মেহেনিল তাসনিম জায়া বলেছেন, ‘মিমের সমস্যা আছে। তাহসানের সাথেও কাজ করতে গিয়ে প্রেমের গুঞ্জন শুনেছিলাম। এই অভ্যাসের কারণে এই বেডিকে পছন্দ না। ’পরাণ দিয়ে বড় পর্দার জুটি বেঁধেছিলেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। এরপর দামালেও একসাথে কাজ করেছেন তারা।
আ/ মাহাদী









































