পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের হামলা, আহত ২০

জুলাই ১৭ ২০২৩, ১৮:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বেতন-ভাতা নিয়ে অসন্তোষের জের ধরে পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএ এর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের হামলায় নিরপত্তাকর্মীসহ আহত হয়েছে অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে অফিস ভবনসহ একাধিক যানবাহন।

সোমবার (১৭ জুলাই) সাড়ে নয়টা থেকে কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে চলমান এ হামলার ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে ওবায়দুল, শাহীন মোল্লা, নিরপত্তা গার্ড রাকিবুল ও জিদানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন ভাতা নিয়ে সকালে দফায় দফায় বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে শ্রকিমকরা তাদের উপর হামলা চালায়। কেন্দ্রটির অংশীদার চীনের অফিস ভাঙচুর করে। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিক সঙ্গে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সমঝোতার আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও