চলছে পোনাবালিয়া ইউনিয়নে ভোট গ্রহণ
জুলাই ১৭ ২০২৩, ১১:০১
ঝালকাঠি, প্রতিনিধি।। ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট হবে কাগজের ব্যালটে।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন খান এবং বিএনপি থেকে আজীবন বহিষ্কার স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান ।
এছাড়া মেম্বার পদে ২৩জনএবং সংরক্ষিত নারী আসনে ৬ জন ঝালকাঠির সদরের ৭ নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত নারী আসনে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ ।সকালে ভোট শুরুর সময় ৬০ নং মহিদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার তাদের নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করেছেন ।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.তানিম আহমেদ বলেন, তার কেন্দ্রে তিনটি পুরুষ ও তিনটি মহিলা মোট ছয়টি বুথে ১৮২২’ জন ভোটার ভোট দেবেন।এরমধ্যে পুরুষ ভোটার ৯১৯ মহিলা ভোটার ৯১৩ জন।
কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ পুলিশ পরিদর্শক মাহমুদ বলেন , “যথেষ্ট সংখ্যক পুলিশ ও আনসার সদস্য রয়েছে। কোনো ধরনের ঝামেলা নেই এখানে।”৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বৈদ্যুতিক পাখা প্রার্থী বারেক হাওলাদার বলেন, আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোন ঝামেলা নাই। সুস্থ নির্বাচন হতে আছে। শেষ পর্যন্ত
এরকম হলেই হয়।









































