চরফ্যাশনে খাল থেকে মৃত হরিণ উদ্ধার

মে ১৯ ২০২৩, ১২:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চরফ্যাশন উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলার খাল থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগ।

এ বিষয়ে চরকুকরি-মুকরি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস বলেন, চরপাতিলা খালে ভাসমান অবস্থায় একটি মৃত হরিণ দেখতে পান তুহিন নামে এক যুবক। পরে স্থানীয় বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৫-২৬ কেজি ওজনের একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও