বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মে ১৭ ২০২৩, ১৯:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিসব পালিত হয়েছে। বুধবার (১৭ মে) বাউফল উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ মে) বেলা ১১ টায় বাউফল উপজেলা সদরের কুন্ডোপট্টি রোড এলাকায় প্রেসক্লাব সংলগ্ন পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জসিম উদ্দিন ফরাজি, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এস এম ইউসুফ, প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি (একাংশ) আবদুল লতিফ খান বাবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলি প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) ইসরাত জাহান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সুমন ও ইউসুফ রানা, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সজল চন্দ্র শীল এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া