ঈদে নতুন পোশাক দিতে পারেননি বাবা, অভিমানে ছেলের আত্মহত্যার চেষ্টা

মে ০৬ ২০২৩, ১৩:৪২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একটি হাফিজি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান (১৫) নামের এক ছাত্র গত ঈদে তার বাবা নতুন পোশাক কিনে না দেয়ার কারনে বাবার সাথে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে।

শুক্রবার (৫ মে ) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা আদর্শ কারিমিয়া মাদ্রসায় এ ঘটনাটি ঘটেছে।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানাগেছে,দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নের সানকিপুর গ্রামের হতদরিদ্র মোঃ জাকির হোসেন তার ছেলে মোহাম্মদ আব্দুর রহমান (১৫) বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের সাবুপুরা আদর্শ কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ২৩ পারার ছাত্র।

আর্থিক অনাটনের কারনে তার বাবা গত রমজানের ঈদে তার ছেলে মোহাম্মদ আব্দুর রহমানকে কোন নতুন পোশাক কিনে দিতে পারে নাই। ঈদের ছুটি শেষে মাদ্রাসা থুললে এসে দেখেন সকল ছাত্ররা নতুন পোশাক পরে আছে।

নতুন পোশাক না পওয়ার কারণে ঘটনার দিন তার বাবার সাথে অভিমান করে মাদ্রাসায় বসে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

মাদ্রাসার হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন তাকে অসাস্থ অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাউফল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া