বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আনন্দ র্যালীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল থানার ওসি আল-মামুনসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
বাউফলে আনন্দ র্যালীকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৩০
মার্চ ১৭ ২০২৩, ১৪:১৩
গুরুতর আহত উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি সাধারণ সম্পাদক একই সময়ে একই স্থানে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কর্মসূচি ঘিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে
উপজেলা নির্বাহী অফিসার মো আল আমিন বলেন, তাৎক্ষণিকভাবে কোন কথা বলা যাবে না। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠি চার্জ করা হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে তিনি সহ পুলিশের আরও -৬ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।









































