কলাপাড়ায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
মার্চ ১২ ২০২৩, ১৬:৫৭
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে দেলোয়ার তালুকদারকে (৫০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত নয়টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
আ/ মাহাদী









































