ইউক্রেন ‘কঠিন’ শীতকাল কাটিয়ে উঠেছে: জেলেনস্কি

মার্চ ০২ ২০২৩, ১১:৪১

আন্তর্জাতিক ডেস্ক :: এক বছর পার হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। চলমান এই যুদ্ধ তীব্র শীতেও বন্ধ থাকেনি। বরং মস্কোর আগ্রাসন মোকাবিলা করে ‘খুব কঠিন’ একটি শীতকাল সফলভাবে পার করেছে ইউক্রেন।

তাই ‘কঠিন’ এই শীত থেকে বেঁচে থাকার জন্য নিজের দেশের প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘খুব কঠিন’ শীত থেকে বেঁচে থাকার জন্য নিজের দেশের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও স্থাপনাগুলোতে রাশিয়া নিয়মিত হামলা করেছিল। এ কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন ও ঠান্ডায় নিমজ্জিত ছিলেন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা এই শীত কাটিয়ে উঠেছি। এটি একটি খুব কঠিন সময় ছিল। এই সময়ে প্রতিটি ইউক্রেনীয় অসুবিধার সম্মুখীন হয়েছিল। কিন্তু আমরা এখনও ইউক্রেনকে বিদ্যুৎ এবং তাপ দিতে সক্ষম হয়েছি।’

নিয়মিত ভাষণে জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের বিদ্যুৎ ব্যবস্থা এখনও হুমকিতে রয়েছে।’

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া