উপ-নির্বাচন: একাই লড়বেন ৩৩ আসনে ইমরান

জানুয়ারি ৩১ ২০২৩, ১০:২৫

আন্তর্জাতিক ডেস্ক :: আগামী ১৬ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সবগুলো আসনে একাই প্রার্থী হতে যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পিটিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী এতগুলো আসনে একাই লড়তে যাচ্ছেন।

জিও নিউজ জানিয়েছে, গত রোববার লাহোরে দলের কোর কমিটির বৈঠক হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি এ তথ্য জানান।

তিনি বলেছেন, ইমরান খান সব আসনে একাই প্রার্থী হবেন। এর আগে এসব আসন থেকে দলের সদস্যরা পদত্যাগ করেন।

২০২২ সালের অক্টোবরে পাকিস্তানে উপ-নির্বাচনে বড় জয় পান ইমরান খান। ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছয় আসনেই তিনি জয়ী হোন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও