এনসিটিএফের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ডিসেম্বর ১১ ২০২২, ১৭:৫২

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ‍॥ পটুয়াখালীতে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও এনসিটিএফ পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান কর্মসূচী শুরু হয়। এ সময় এনসিটিএফ জেলা শাখার সভাপতি একেএম ইমরান সালেহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসিন তাহা মনিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খদন আবি শাহনুর খান।

 

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবরিনা শাহনাজ, ইয়েস বাংলাদেশের জেলা সভাপতি হাসিবুর রহমানসহ এনসিটিএফ ল’র সদস্যরা উপস্থিত ছিলেন।

 

গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ভোট গ্রহণের মাধ্যমে সংগঠনটি আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করেছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মোঃ রুবাইয়াত হক ও সাধারণ সম্পাদক পদে নাফিউন নিহার অনিসহ মোট ১১জন নির্বাচিত হয়।

সভায় দলীয় কাজের মাধ্যমে আগামী এক বছরের জন্য কর্মপরিকল্পনা প্রনয়ন করা ও পুরাতন কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও