দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী রতন মিয়া গ্রেফতার

ডিসেম্বর ০৩ ২০২২, ২৩:৪৬

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মো. রতন মিয়া দফাদার (৬০) নামের দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই এলাকার মৃত শামছুল হকের ছেলে। লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজালাল রাঢ়ী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ২০০৫ সালে আদালতে মারামারির দায়ে একটি মামলা হয়।

ওই মামলায় তার বিরুদ্ধে ২০১১ সালে সাজা ঘোষণা করেন বিচারক। কিছুদিন আগে ওই গ্রেফতারী পরোয়ানার কপি লালমোহন থানায় আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রতনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও