কাউখালিতে বিক্রি হচ্ছে কেমিক্যাল দিয়ে রঙিনকরা অপরিপক্ক লিচু আর আম

মে ১৫ ২০২৬, ১৬:৩৭

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীর হাট- বাজারে অবাধে বিক্রি হচ্ছে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু আর আম। এই লিচু, আম খেলে স্বাস্থ্য ঝুকি বাড়ার আশংকা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার সাপ্তাহিক হাটে সরেজমিনে দেখা গেছে – দোকানে, রাস্তারপাশে, বাজারে কিংবা ভ্যান গাড়িতে অপুষ্টি লিচু আম অবাধে বিক্রি হচ্ছে। মৌসুম শুরুর আগেই বাজারে লিচু দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।  শিশুদের বায়নায় এগুলো ইচ্ছে বা অনিচ্ছেকৃতভাবে কিনতে হচ্ছে ভোক্তাদের। ৫০ পিচ  আটি বাঁধা এই লিচু বিক্রি করছেন ২০০ থেকে ২৫০ টাকায়। আর অপরিপক্ক আম বিভিন্ন নাম দিয়ে কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।
একাধিক ক্রেতারা জানান স্বাদ হীন এই লিচু মুখে দিয়ে আবার ফেলে দিতে বাধ্য হয়েছি। পাতলা বাকল বড় বিচি যা একদম বাজে লাগে।  উপজেলা কৃষি দপ্তর থেকে জানা গেছে বোম্বাই ও মাদ্রাজি লিচুর মৌসুম শুরু হবে মে মাসের একদম শেষের দিকে আর বেদেনা ও চায়না- ৩ জাতের লিচু পাওয়া  যাবে জুন মাসের মাঝামাঝি সময়ে। এর আগে যে লিচু বাজারে আসছে তা অতিরিক্ত মুনাফা লাভে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক লিচু।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে কেমিক্যাল মেশানো এই লিচু খেলে ছোট বড় সকলেরই লিভার কিডনির মারাত্মক ক্ষতি  ও পেটের পীড়া দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘ মেয়াদি এটি ক্যানসারের ঝুঁকি সৃষ্টি করতে পারে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও