খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল ভারত

মার্চ ০১ ২০২৬, ১৯:৩৭

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশের বিভিন্ন ভারতের অংশ।

মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনির নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই শ্রীনগরের ঐতিহাসিক লালচকসহ উপত্যকার বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল আমেরিকা ও ইসরায়েল বিরোধী তীব্র স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীনগর ও বুদগামের সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল শ্রীনগরের লালচক। বিশাল জনতা খামেনির ছবি হাতে শোক মিছিলে অংশ নেয়। বিক্ষোভে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের নারীদের বুক ফাটানো কান্না ও আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। শ্রীনগরের সাইদা কাদাল ও বুদগামের মতো শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বতঃস্ফূর্ত বনধ পালিত হচ্ছে। এদিকে জম্মু-কাশ্মীরের বিশিষ্ট আলেম মীরওয়াইজ উমর ফারুক এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোক পালনের ডাক দিয়েছেন।

বিক্ষোভের আঁচ পৌঁছেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতেও। সেখানেও শিয়া সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে ইসলামি প্রজাতন্ত্রের সমর্থনে এবং হামলাকারী দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দেন। লখনউয়ের ইমামবাড়া সংলগ্ন এলাকায় শোকাতুর নারীদের বিলাপ করতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে। কাশ্মীরের বিভিন্ন স্থানে পরিস্থিতি এখনো থমথমে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত বাহিনী টহল দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও