লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবি আটক
জুলাই ২২ ২০২৫, ১২:৩৪
আটকৃতরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং সুমির দেবর মো. মার্শাল (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহনের গজারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। সম্পর্কে তারা দেবর ও ভাবী। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়।
জানা যায়, সুমি ও তার দেবর প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামে বসবাস করেন। সেখানে থেকে আশপাশের জেলায় জাল টাকা সাপ্লাইয়ের কাজ করেন। প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করেন তারা। বেশ কিছু জাল নোট বিক্রি করার উদ্দেশ্যে ভোলায় আসেন দু’জনে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দেবর-ভাবীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








































