ভোলায় আ.লীগের সাবেক চেয়ারম্যানসহ ৪ নেতাকর্মী আটক

ফেব্রুয়ারি ১৯ ২০২৫, ১২:১৯

ভোলা প্রতিনিধি: ভোলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের সাবেক এক চেয়ারম্যানসহ ৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।:

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মোঃ ফয়েজ হাওলাদার (৫০), মোঃ ফরিদ তহশিলদারকে (৪৬) আটক করা হয়। এদের মধ্যে জহিরুল ইসলাম উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং অন্যরা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।

পরে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও