অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড ও ড্রেজারসহ আটক ৩৭

ফেব্রুয়ারি ১৬ ২০২৫, ১৮:১৮

ভোলা প্রতিনিধি : ভোলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিন জোন।

শনিবার রাত ১টা থেকে বিকাল ৪টা পযন্ত অভিযান চালিয়ে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, নদী ভাঙ্গনের অন্যতম কারণ হলো অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়ায় ও বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোষ্টগার্ড একটি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করা ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭জনকে বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড ভোলা বিআইডব্লিউটিএ পরিদর্শক এর নিকট হস্তান্তর করা হয়। এবং আকটকৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানায় কোস্টগার্ড।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও