বোরহানউদ্দিনের শিশু মমিন এর মৃতদেহ উদ্ধার
ফেব্রুয়ারি ১৪ ২০২৫, ২২:১১
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 89.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
নুরনবী,বোরহানউদ্দিন ॥ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে শিশু মমিন (৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পিতা ও মামার অভিযোগ, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর থেকে মমিন নিখোঁজ হয়। তার পর থেকে মমিনে ক খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে নাসির ঢালির বাগানের মধ্যে মৃতদেহ দেখতে পায়। মৃতদেহটির একটি পা কুকুরে খেয়ে ফেলে। ঢালী বাড়ি হতে লাশ পাওয়ার দূরত্ব অনুমান আধা কিলোমিটার।
মৃতদেহ নিশ্চিত হওয়ার পর এই বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয়, বোরহানউদ্দিন থানা কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে, ছয় বছরের শিশু মমিন এর মৃতদেহ উদ্ধার হলে স্থানীয়দের মধ্যে চাপাক্ষোভ লক্ষ্য করা যায়। কানাঘুষা করছে স্থানীয়রা, মাত্র ছয় বছরের শিশু কি এমন করেছে যে, তাকে মেরেই ফেলতে হলো?
এই ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ মোঃ তামিম (১৪), পিতা- সিরাজুল ঢালী, সিরাজুল ঢালী (৫৫), পিতা মোয়াজ্জেল ঢালি, ছুকানুর বেগম (৪৫), স্বামী- সিরাজুল ঢালি’কে আটক করে থানা হেফাজতে রেখেছে।









































