টমেটো ছাড়া কমেছে বাজারে সবজির দাম

নভেম্বর ২৫ ২০২২, ১২:৩৭

অনলাইন ডেস্ক :: গত সপ্তাহে টমেটোর দাম ১০০ টাকা কেজি হলেও এ সপ্তাহে এসে দাঁড়িয়েছে ১২০ টাকায়। যা বাজারের সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু ১৬০ টাকা থেকে কেজি প্রতি ৮০ টাকায় নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, শীতের মধ্যে সবজির আমদানি বাড়লে দাম আরও কমতে পারে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার ঘুরে দেখা গেছে, শসা ও গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। গোল বেগুণ ৮০ টাকা, নতুন শিম ৮০ টাকা, লতি ৬০ টাকা, মূলা ৩০ টাকা, পুরান শিম ৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, ঢেরশ ৫০ টাকা, উস্তা ৬০, নতুন আলু ৮০ টাকা, পুরাতন আলু ৩০ টাকা, চিচিঙ্গা ৬০, কচুর গাদি ৬০ টাকা ও কাঁচামরিচ ৬০ টাকা।

অন্যদিকে লাউ ৫০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং কাঁচা কলা ২৫ টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে।

এদিকে সবজি বিক্রেতা মনির হোসেন বলেন, এই সপ্তাহে টমেটো ছাড়া বাকি সব সবজির দাম কমেছে। শীতের মৌসুম হওয়াতে সবজির দাম কমেছে। সামনে আরও দাম কমবে।

ক্রেতা শাকিয়া পারভিন বলেন, মাঝে মধ্যেই বাজারে আসি। কিন্ত একদিনের বাজার দরের সঙ্গে অন্যদিনের বাজারদর মেলে না। বাজারের দামের পরিস্থিতি এমন হয়েছে যে, ৫০০ টাকায় সর্বোচ্চ ৫-৬ কেজি সবজি কেন যায়। তাও আবার সেগুলো আমাদের দেশে উৎপাদিত। তবে এতকিছুর পরও কিন্তু আমাদের আয় বাড়েনি। কাঁচাবাজারে কর্তৃপক্ষের সবসময় দৃষ্টিপাত উচিত।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও