আগরতলা অভিমুখে লংমার্চ: বিএনপি নেতাকর্মীদের ঢল

ডিসেম্বর ১১ ২০২৪, ১২:০১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এ লংমার্চ শুরু হয়। আখাউড়ায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই লংমার্চ। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন।

সরজমিনে দেখা যায়, এ সময় ঢাকা- সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড, কাচপুর, তারাবোসহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই লংমার্চ কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও