বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সেপ্টেম্বর ২৪ ২০২৪, ১৮:২৪

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ মঙ্গলবার সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, ৫ আগস্ট ২০২৪ এর পরে দেশের বিভিন্ন জেলায় নানান অপ্রীতিকর ঘটনা ঘটলেও বরিশাল জেলায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য তিনি সকল জেলাবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। যার যার ধর্ম নিরাপত্তা ও আনন্দের সাথে যাতে পালন করতে এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। নির্দেশনার মধ্যে রযেছে: নিরাপত্তার স্বার্থে পূজামন্ডপকে আইপি ও সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে।

পূজার নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। স্থানীয় প্রশাসন পূজা বিসর্জনের স্থান নির্ধারণ করবেন। পূজা বিসর্জন সন্ধ্যা সাতটার মধ্যে সম্পন্ন করতে হবে এবং পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে প্রশাসন।

অন্যান্য বক্তারা বলেন, বরিশালে হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় আছে। আশা করি এবারের পূজাতেও পূর্বের ন্যায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এসময় পূজা কমিটির সদস্যরা জেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতাও কামনা করেন। পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জন্য বিদ্যুৎ বিভাগকেও পরামর্শ প্রদান করা হয়।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‌্যাব,পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর প্রতিনিধি, বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া