ছাত্র আন্দোলনের দুই শহীদের পরিবারকে আর্থিক সহায়তা চিকিৎসকদের

সেপ্টেম্বর ০৫ ২০২৪, ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা দিয়েছে বরিশাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর প্রথমেই দুই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. রেজা, ডা. জাহিদ হাসানসহ নিহত দুই শহীদের বাবা।

সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হোসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর পরিবারকে ড্যাব বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া