ভোলায় বেদে পরিবারকে ত্রাণ সহায়তা দিলো নৌ বাহিনী

আগস্ট ৩১ ২০২৪, ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় অসহায় দুস্থ্য বেদে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে নৌ বাহিনী। শনিবার দুপুরে (৩১ আগস্ট) হ্যালিপ্যাড সংলগ্ন মাঠ চত্বরে বসবাসকারি বেদে পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। নৌ বাহিনীর কন্টিজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হেসেবে উপস্থিত বেদে পরিবারের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিলো চাল, চিরা, চিনী ও বিশুদ্ধ পানি। গত কয়েকদিন ধরে টানা বর্ষন সহ প্রকৃতিক দুর্যোগের কারনে কর্মহীন হয়ে অনেকটা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন বেদে পরিবারগুলো।

তাদের পরিবারে নেমে আসে সংকট। এমন অবস্থায় নৌ বাহিনীর ত্রাণ পেয়ে হাসি ফুটে পরিবারের মাঝে।এরআগে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারকেও ত্রাণ সহায়তা দিয়েছে নৌ বাহিনী। নৌ ববাহিনীর আর্ত মানবতার সেবায় এমন কার্যক্রমকের প্রশংসা করেন ভোলাবাসী।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া