পিরোজপুরে চাঁদাবাজির দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার

আগস্ট ২৪ ২০২৪, ১৩:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও একই ইউনিয়নের সদস্যসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির।

গত ২২ আগস্ট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব আবু হাসান খান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও