বরিশালে জনগণকে সহায়তা শুরু করেছে পুলিশ
আগস্ট ০৯ ২০২৪, ১৬:২৪
নিজস্ব প্রতিবেদক: থানায় আক্রমণের আশঙ্কার ভয় ধীরে ধীরে পুলিশ সদস্যদের মন থেকে কাটতে শুরু করেছে। থানায় ও বাইরে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নামার কথা জানিয়েছেন পুলিশ সদস্যরা।
শুক্রবার (০৯ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি জানান।
তিনি আরও জনান, সেনাবাহিনীর সদস্যরা থানায় থানায় অবস্থান নিয়েছেন। যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। পুলিশ প্রধান সব সদস্যদের আশ্বাস দেওয়ায় কয়েক দিনের মধ্যে পুরোদমে সব সংকট কাটিয়ে মাঠে নামবেন তারা। এরই মধ্যে থানাগুলোতে সব পুলিশ সদস্যরা যোগদান করেছেন বলেও জানানো হয়।









































