বরিশালে পুলিশ কমিশনারের সাথে বিএনপির মতবিনিময়
আগস্ট ০৭ ২০২৪, ২০:৩২
মতবিনিময় সভায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বিএনপি নেতা কেএম শহীদুল্লাহ, আনম সাইফুল আহসান আজিম, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচএম তসলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু প্রমুখ।
মতবিনিমিয় সভায় পুলিশ কমিশনার ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ (সদর দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভুঞা প্রমুখ।
পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, বিএনপি নেতৃবৃন্দ এসেছে। তারা পুলিশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পাড়া মহল্লায় জনগণকে সচেতন করবে। পুলিশ কমিশনার আরো বলেন, বর্তমানে থানায় পুলিশ সদস্যরা কাজ করছেন। পুরোদমে কাজ শুরু করতে আরো দুই একদিন সময় লাগবে।









































