ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সভা
আগস্ট ০৭ ২০২৪, ১৬:৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে স্মরণসভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার টরকী বন্দর বাসস্ট্যান্ডস্থ বিএনপির সমর্থিত ব্যবসায়ীদের আয়োজনে তহশীল অফিস জামে মসজিদে এ স্মরণ সভায় বিএনপি নেতা আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি এসএম মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ, বিএনপি নেতা কাজী সারোয়ার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুর, সদস্য মাসুদ হাওলাদার।
বক্তব্য রাখেন বিএনপি নেতা মোবারক কল্লা, আব্দুস ছালাম হাওলাদার, বারেক কল্লা, মোঃ বারেক মাঝি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।









































