ভোলায় রণক্ষেত্র: নিহত ১, আহত ২০
আগস্ট ০৪ ২০২৪, ১৫:০৮
ভোলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে ভোলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়েছেন। এসময় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়, ডিসি অফিসসহ ভোলা পৌরসভা ভবনে আগুন দেয়া হয়েছে। ওই সময় সড়কে থাকা কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেয়া হয়। বর্তমানে ভোলায় উত্তেজনা বিরাজ করছে।









































