বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ

জুলাই ১৮ ২০২৪, ১৩:৪০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের পর এ সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে চারদিক থেকে ঘিরে ধরে শিক্ষার্থীরা। জবাবে টিয়ার সেল ছুড়ছে পুলিশ।

এরআগে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে ছিল র‍্যাব, পুলিশ, এপিবিএন ও বিজিবির সদস্যরা। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে বাধা দেন তাঁরা। পরে ১২টা ২০ মিনিট পর্যন্ত আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সে সময় পার হলেই সংঘর্ষ শুরু হয়।

এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে (৩নং গেট) অবস্থান নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সেখানে র‍্যাবের ৮টি গাড়ি, এপিবিএন ও বিজিবির ২টি করে গাড়ি অবস্থান নেয়। অন্যদিকে কর্মসূচি পালন করতে জড়ো হয় শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় অবস্থান নেয়।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া