বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
জুন ২৭ ২০২৪, ১৯:০১
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় কারাগার থেকে কয়েদী পালানোর ঘটনায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভিতর ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মাদ জয়নাল আবেদীন ভূঞা।
তিনি বলেন, কারাগারের ভিতর-বাইরে সবত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। কারাগারে বর্তমানে ৮৫৭ বন্দি রয়েছে। এদের মধ্যে ৮০ জন ফাঁসির আসামি রয়েছে। একটি ভবনের চারতলায় ফাঁসির আসামিদের কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।









































