ঘূর্ণিঝড় রিমাল: পাথরঘাটায় বিদ্যুৎহীন অর্ধলাখেরও বেশি গ্রাহক

মে ২৯ ২০২৪, ২০:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার পাথরঘাটায় বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাথরঘাটায় অর্ধলাখ মানুষ বিদ্যুৎহীন রয়েছেন। ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণের কারণে স্থবির হয়ে পড়েছে পাথরঘাটার জনজীবন। বুধবার (২৯ মে) সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎহীন উপজেলাবাসী।

জানা যায়, মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে নগরীর সড়কগুলোতে যানবাহনের সংকট দেখা দেয়। এ সময়কালে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি মানুষজন। তবে চাকরিজীবীদের ভোগান্তি মাথায় নিয়েই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে দেখা গেছে। অন্যদিকে স্কুল-কলেজ খোলা থাকলেও ঝড়-বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। তবে পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থীকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিদ্যালয়ে যেতে দেখা গেছে।

বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় ৫৮ লাখ গ্রাহক সোমবার রাত থেকে বিদ্যুৎহীন। মঙ্গলবার দুপুরের দিকে ঝড়-বৃষ্টি থামার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন নেটওয়ার্কও ব্যাহত হচ্ছে। নেটওয়ার্ক না থাকায় জরুরি প্রয়োজনেও মোবাইলেও কল করা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক গ্রাহক। পাথরঘাটা উপজেলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুছ ছালাম বলেন, তার ও খুঁটি মেরামতের চেষ্টা চলছে। বিদ্যুৎ সরবরাহ করতে আরো ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া