বরিশালে চাঁদাবাজি বন্ধে নির্মাণাধীন বাড়িতে পুলিশের ‘বিশেষ বিজ্ঞপ্তি’র ফেস্টুন

মে ১৯ ২০২৪, ১৬:৫৩

রিপন রানা,বরিশাল::“এ বাড়ির নির্মাণ কাজ”বরিশাল মেট্রোপলিটন পুলিশ পর্যবেক্ষণ করছে। এই স্লোগান নিয়ে মেট্রোপলিটন পুলিশ প্রতিটি বাড়ি পর্যবেক্ষণ করছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিটি বাড়ির মালিকদের সচেতনতামূলক সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ মেনে চলার কথা জানান।

রবিবার (১৯ মে) সকাল ১১:: টার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম’র দিক নির্দেশনায় নগরীর বিভিন্ন নির্মাণাধীণ ভবন ঘুড়ে মালিকদের সাথে সচেতনতামূলক ও ব্যানার টাঙিয়ে নির্দেশ মেনে চলার কথা জানান মেট্রোপলিটন পুলিশ। এসময়

“বাড়িওয়ালা নিজ পছন্দমত সুবিধাজনক জায়গা থেকে ইট, বালু, রডসহ অন্যান্য নির্মাণ সামগ্রী ক্রয় করবেন। কেউ ইচ্ছার বিরুদ্ধে কোন প্রকার নির্মাণ সামগ্রী ক্রয় ও বিক্রয়ের চোঁষ্টা করলে অথবা চাঁদা দাবি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে কোন চাঁদাবাজ সংক্রান্তে কোন অভিযোগ থাকলে, সংশ্লিষ্ট থানায় বা ব্যানারে থাকা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বলেন। সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা সচেষ্ট ভূমিকা পালনের আশবাদ ব্যক্ত করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল ও কাউনিয়া থানার পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া