ইসতিসকার নামাজ আদায়
বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা
এপ্রিল ২৫ ২০২৪, ১১:৪৫

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় নগরীর এ.কে স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী। নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি নামাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষও উপস্থিত ছিলেন।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের শুরু থেকে বরিশালসহ সারাদেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে কষ্ট ভোগ করছেন সকল শ্রেণি পেশার মানুষ। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই নামাজ আদায় করেন তারা।

নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।









































