ঈদুল ফিতর উপলক্ষে মেহেন্দিগঞ্জ পংকজ নাথ এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়

এপ্রিল ১২ ২০২৪, ১৯:৪০

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ‍॥ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সাম্রাজ্যের এক অভিন্ন আনন্দের দিন হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বরিশাল ০৪ আসনের সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

উপজেলার ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সময় সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে, প্রায় ১০০০ (এক হাজার) জনগনের মাঝে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ আনিসুর ইসলাম, এসিল্যান্ড মোঃ তানভীর আহমেদ, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ০৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড দায়িত্ব মোঃ শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. দেলোয়ার হোসেন দেলু, সাবেক ছাএলীগ সভাপতি সালাউদ্দিন আহমেদ বেপারী, সমাজ সেবক ও দানবীয় সাহেব আলী সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ে নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মেহেন্দিগঞ্জ পৌর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সর্বস্তরের জনগণ।

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মোঃ নিজাম উদ্দিন আহমেদ বলেন, পংকজ নাথ এমপি সব সময় কর্মী বান্ধব নেতা ছিলেন, বিগত দিনের তুলনায় এবারও তার নির্বাচনী এলাকায় এসে সাধারণ জনগণের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, আগত মেহমানদের জন্য ফিরনী, মিষ্টি, সেমাই, জদ্দা সব মুখরোচক খাবারের ব্যবস্থা করেছেন, যা ছিলো পর্যাপ্ত পরিমানে, সবার জন্য মিষ্টিমুখ করার আয়োজন করে বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে আসছেন সংসদ সদস্য পংকজ নাথ।

অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার মাঝে এক অন্য রকম সুখ ও শান্তি পাওয়া যায়। মেহেন্দিগঞ্জে ঈদ আনন্দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সর্বদা কাজে করে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে, যাতে নির্বিঘ্নে ঈদ উৎযাপন করতে পারে।

বরিশাল -৪ পংকজ নাথ এমপি বলেন, আমার নির্বাচনী এলাকায় সব সময় আমি সাধারণ জনগণের কথা চিন্তা করেছি, তাদের সুখে দুঃখে পাশে থেকেছি, আমার বিপদাপদে তাদের কেও আমার পাশে পেয়েছি, এদের নিয়েই তো আমার ঈদ আনন্দ, এই সাধারণ মানুষ ছাড়া আমার আছে কে? এরাই আমার পরিবার। এরা খুশি থাকলেই আমি খুশি।আমরা মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে । আমাদের মূললক্ষ মানুষের কল্যাণে কাজ করা, তাই মাননীয় নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি ভালো থাকলে এতে দেশের মানুষ ভালো থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া