উৎসব ভাতার দাবিতে ঈদের দিন বরিশালে কালো পতাকা মিছিল

এপ্রিল ১১ ২০২৪, ১২:৩৯

নিজস্ব প্রতিবেদক: ঈদের দিন পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে কালো পতাকা বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারী। আজ বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

নগরীর ফকিরবাড়ি রোড দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর সড়কে টাউন হলের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তৃতা করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি রেজাউল করিমসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া