হিজলায় ভিশন কেয়ার হাসপাতালে অংশীদারের দ্বন্ধে রোগীর সেবা বঞ্চিত
এপ্রিল ০১ ২০২৪, ২০:০১
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় বেসরকারী ভাবে প্রতিষ্ঠিত ভিশন কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নিমিটেড মালিকানা দ্বন্ধে রোগীরা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল প্রতিষ্ঠার কিছু দিন পর থেকে মালিকানা নিয়ে দ্বন্ধ চরম আকার ধারন করছে।দীর্ঘদিন তাদের এ দ্বন্ধে সাধারণ রোগীরা বিপাকে পরেছেন।
২০২১ সালে উপজেলার খুন্না বাজার সংলগ্ন ভিশন কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার গড়ে তুলেন শাহে আলম রিয়াদ।তখন আর্থিক সংকটে পরলে স্থানীয় রফিক সরদার,জাহাঙ্গির আলম,শাহান শাহ সামু চৌধুরী কে ব্যবসায় অংশীদার করেন।
হাসপাতাল প্রতিষ্ঠার কিছুদিন না হতেই তাদের ব্যবসায় হিসাব নিকাশ নিয়ে ঝামেলার সৃষ্টি দেখা দেয়।এ নিয়ে একাধিক বার স্থানীয় শালিশ মীমাংশার দ্বন্ধে নিরশনে ব্যর্থ হয়। তখন উভয় পক্ষ আদালতের শরাপন্ন হয়। হাসপাতালে প্রতিষ্ঠাতা শাহ আলম রিয়াদ জানায় সোমবার সকালে ভবনের সংস্কার কাজ শুরু করি।তখন রফিক সরদার ৮/১০ জন বহিরাগত লোক নিয়ে শ্রমিক ও আমার বোন জামাইর উপর হামলা করে।
পাল্টা অভিযোগ করে রফিক সরদার জানায় হাসপাতালে ৫/৬ ভেলিভারী রোগী রয়েছে।এ অবস্থায় অংশীদারদের অনুপস্তিতে ওটি রুম ভাঙ্গার কাজ করছে।আমাদের অংশীদারের কোটি টাকার বেশি আত্মসাতৎ করে শাহ আলম রিয়াদ হাসপাতাল বন্ধে পায়তারা করে আসছে।









































