বরগুনায় অভিযানে ৪টি হরিণের চামড়া জব্দ
এপ্রিল ০১ ২০২৪, ১৩:১১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (৩১ মার্চ) রাত ১০টার দিকে জব্দ করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চারটি হরিণের চামড়া জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জব্দ করা হরিণের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।









































