ঈদ উপহার পেল বরিশালের ১০০ অসহায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবার
মার্চ ৩১ ২০২৪, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্দোগে অপসোনিন ফার্মাসিক্যালস লিমিটেড কর্তৃক প্রদত্ত ১০০ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরন করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে ছিলো ১০ কেজি চাল, ৫ কেজি আলু ২ কেজি মসুর ডাল,২ লিটার সয়াবির তেল।
রবিবার ( ৩১ মার্চ) সকাল ১১ টায় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অপসোনিন ফার্মা লিঃ, বরিশালের সিনিয়র নির্বাহী কর্মকর্তা (প্রশাসন)
সাইদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আইউব আলী হাওলাদার, মহাসচিব, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি ঢাকা। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন।
এর মধ্যে সংস্থার প্রধান কার্যালয়েরবজন্য ৬,অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্দ প্রদান করা। প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা।
যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুল ইসলাম (সাধারন সম্পাদক) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলাশাখা এবং আরো উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্ন নেতৃবৃন্দ।









































