বরিশালে বেশি দামে বিক্রি হচ্ছে অপরিপক্ব তরমুজ

মার্চ ২৪ ২০২৪, ১৬:৩৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৌসুমের শুরুতেই বরিশালের বাজারগুলোতে আসতে শুরু করেছে তরমুজ। রমজানে তরমুজের চাহিদা বেশি থাকায় বরিশালের সব বাজার, সড়কের পাশ ও ভ্যানে করে বিক্রি হচ্ছে তরমুজ। বরিশাল নগরীর পোর্টরোড পাইকারি মৎস্য আড়তগুলোতে তরমুজ নিয়ে আসছে বেপারিরা। সাড়ি সাড়ি ট্রলার নিয়ে ঘাটে আসছেন তারা। দক্ষিণাঞ্চলে গত মৌসুমের চেয়ে ১৪ শতাংশ বেশি জমিতে আবাদ হয়েছে তরমুজ। তবে বাড়তি মুনাফা নিতে এবছর অপরিপক্ব তরমুজই বিক্রি হচ্ছে বেশী বলে অভিযোগ ভোক্তাদের।

এছাড়া তরমুজের ক্ষেত থেকে পাইকার ঠিকা কিনলেও বাজারে বিক্রি হয় কেজি দরে। কৃষক আগে ভাগে তরমুজের চাষাবাদ করে বাড়তি দামের আশা করছে। আর পাইকার (মধ্যসত্তা ভুগিরা) তাদের কাছ থেকে স্বল্প মূল্যে কিনে এর সুফল ভোগ করছেন। প্রশাসনের নজরদারী অভিযানেই সীমাবদ্ধ। এবছর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃষক মো. ইমরান প্রায় ১শত ৩০ একর জমিতে আগাম আবাদ করেছেন তরমুজ।

ফলন বেশ ভালো হয়েছে। ১০ রমজানে তার খেতের তরমুজ বাজার জাত করবেন। মাহে রমজানে তার এই রসালো ফল বাড়তি দামে বিক্রি করার প্রত্যাশা করছেন। যাতে করে লাভবান হওয়ার আশা করছেন ইমরা। বাউফল থেকে ট্রলারে করে ১৭০০ পিস তরমুজ নিয়ে বরিশাল ফলের আড়তে এসেছেন কৃষক খোকন। ১৬০ টাকা পিচ হিসেবে ১০০ তরমুজের দর উঠেছে ১৬ হাজার টাকা। তার চাহিদা ছিলো ২০ হাজার টাকা।

খোকন বলেন, চাহিদা অনুযায়ী আড়ৎদার দাম না বলায় হতাশ তিনি। স্যার, ঔষধ, শ্রমিকের খরচ মিটিয়ে ভালো দাম না পাওয়ায় ক্ষতির সম্মুখীন হওয়ার কথা জানালেন কৃষক খোকন। বরিশাল নগরীর পোর্ট রোড হাওলাদার ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী মনির হোসেন হাওলাদার বলেন, এবছর তরমুজের বিচির দাম বেশী সব কিছুর দাম বেশী।

তাই তরমুজের দামও বেড়েছে। চৈত্রের শেষ দিকে তরমুজের এই দাম কমার সম্ভাবনার কথা জানালে তিনি। ক্ষেত থেকে নিয়ে আসা তরমুজ পিচ হিসেবে ঠিকায় কেনা হচ্ছে সাইজ অনুযায়ী। তাদের কাছ থেকে প্রতিটি তরমুজ খুচরা বাজারে বিক্রির জন্য রাখা হয়েছে ভাগ ভাগ করে। খুচরা বিক্রেতারাও এখান থেকে সাইজ অনুযায়ী কিনে নিয়ে বিক্রি করবেন ভোক্তার কাছে।

নগরীর চৌমাথা বাজার এলাকার ফলের দোকান গুলোতে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ঠিকা এবং কেজি দরে। এরকমই নগরীর সব জায়গাতে মৌসুমি রসালো এই ফল বিক্রি হয়। যা কিনে সন্তুষ্ট হতে পারছেন না সাধারণ ক্রেতারা। তরমুজ কিনতে আসা মো. রমজান আলী বলেন, একটি মাঝারি তরমুজ কিনতে হলে ৪ থেকে ৫শত টাকা লাগে একজন ক্রেতার। আমার বাবা দাদারাও কোন দিন কেজিতে তরমুজ কিনে খায়নায়। আমাকে কিনতে হচ্ছে। স্বাদ থাকলেও সাধ্যে না থাকায় মৌসুমি ফল খেতে আগ্রহ হারাতে হচ্ছে।

তারমতই অনেক ক্রেতা মৌসুমি এই ফল সহজলভ্য করনে সরকারের কাছে দাবি জানিয়েছেন। এবিষয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান করে সতর্ক করলেও বাস্তবে মানছে না কেউ। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিংবা ফলের দাম বেশী রাখা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজার নজরদারীর অংশ হিসেবে প্রতিদিনই ভ্রমমাণ আদালত অসাধু ব্যবসায়ীদের জরিমানা এবং সতর্ক করছে।

চলতি মৌসুমে বিভাগের ছয় জেলায় ৫৪ হাজার ২ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ইতোমধ্যে আবাদ হয়েছে ৩ হাজার ৬১৮ হেক্টর জমিতে। এরমধ্যে বরিশাল জেলায় লক্ষ্যমাত্রা ছাড়াই ৯৪২ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া