ভোলা-৩ আসনে বরাদ্দকৃত ১১শত কোটি টাকা

নভেম্বর ১৭ ২০২২, ১৯:৩০

আরশাদ মামুন,লালমোহন ॥ একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭ তম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়।

১৭ নভেম্বর সকালে স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির সভাপতিত্বে সমগ্র বাংলাদেশে উপকুলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত কারনে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।

ভোলা জেলার নদীভাঙ্গন প্রতিরোধকল্পে নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জন্য বরাদ্দকৃত ১১শত কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষে প্রতি বিশেষ আহবান জানানো এবং এই শীত মৌসুমে নদীতে পানি স্বল্পতা ও নদীর নব্যতা হ্রাসের কারনে নৌপথে লঞ্চ চলাচলের সৃষ্ট সমস্যা সমাধানে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন এমপি শাওন।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, সামশুল হক চৌধুরী এমপি, এ.এম.নাইমুর রহমান দুর্জয় এমপি, বেগম সালমা চৌধুরী এমপি এবং মন্ত্রনালয়ের সচিব, মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও