‘মুজিব’ চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী

ফেব্রুয়ারি ১৮ ২০২৪, ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সারা দেশে উন্মুক্ত প্রদর্শন হয়েছে।তার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ‘মুজিব’ চলচ্চিত্রটি নগরের বঙ্গবন্ধু উদ্যানে উন্মুক্ত প্রদর্শন করা হয়। উন্মুক্ত প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলচ্চিত্রে ১০ জানুয়ারি ১৯৭২, পাকিস্তান থেকে কারামুক্ত হয়ে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন।

উপস্থিত নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে মুজিবকে বরণ করেন। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে শেখ মুজিব তার বক্তব্য প্রদান করেন এবং দেশকে পুনর্গঠনের বার্তা দেন। এরপর চলচ্চিত্রে বঙ্গবন্ধুর শৈশব থেকে ঘটনাপ্রবাহ এগোতে থাকে। কিশোর বয়সে  হোসেন শহীদ সোহরাওয়ার্দী ,  একে ফজলুল হকের  সাথে পরিচয় হয় মুজিবের।

মুজিবের আনুগত্যতায় সোহরাওয়ার্দী তার উপর মুগ্ধ হন। ব্রিটিশ ভারতে মুজিব রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৪৬ সালের ১৭ আগস্ট  কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা  চলাকালীন আক্রান্তদের রক্ষা করতে পথে নামেন তরুণ শেখ মুজিব ও তার রাজনৈতিক সঙ্গীরা।এসব ঘটনাবলি সিনেমাটিতে স্থান পেয়েছে। উল্লেখ্য, সিনেমাটি জেলা তথ্য অফিস বরিশাল জেলার পাঁচটি উপজেলায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শন করবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া