বাবুগঞ্জে পুকুরে মিলল ইলিশ মাছ
ফেব্রুয়ারি ১৬ ২০২৪, ১৮:২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ১ টি নয় একে একে ৪ টি ইলিশ মাছ মিলল পুকুরে। ইলিশ দেখতে পুকুর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় করে।
গতকাল বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফিরোজ সরদারের বাড়ির পুকুরে সেচ দেওয়া হলে অন্যান্য মাছের সাথে ওই ৪টি ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, নদী থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ওই পুকুরটি। বৃহস্পতিবার বিকেলে পুকুরটি মাছ শিকার কারার উদ্দেশ্যে পুকুরে সেচ দেয় পুকুর মালিক ফিরোজ। এসয়ম অন্যান্য মাছের সাথে ওই ৪ টি ইলিশ পাওয়া যায়। প্রতিটি মাছ গড়ে প্রায় ৩৫০ থেকে ৩৮০ গ্রাম ওজন হয়েছে। ইলিশের পাওয়ার খবরে পুকুর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় করে।
পুকুর মালিক ফিরোজ সরদার জানান, গতকাল পুকুরে মাছ ধরার জন্য সেচ লাগাই। সেচ শেষে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে ওই ৪ টি ইলিশ মাছ পেয়েছি।
স্থানীয় রফিকুল ইসলাম রনি জানান, ফিরোজ সরদারের বাড়ির পুকুরে ইলিশ মাছ পাওয়ার খবর পেয়ে তার বাড়ি গিয়ে দেখেছি। ইলিশ গুলো মাঝারি সাইজের। এবং পুকুরে ইলিশ পাওয়ার খবরে তার বাড়িতে উৎসুক জনতা ভিড় করে
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, হয়তো জোয়ারের পানির সঙ্গে পুকুরে ইলিশ ঢুকেছে। হয়তো এ কারণেই হয়তো ইলিশ গুলো পুকুরে আটকে পড়ে গেছে।









































