বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৫ ২০২৪, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উৎসবমূখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ কার্যকরি কমিটির ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সমর্থিত সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের ২২ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার ৯ শ’ ৬৫ জন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. গোলাম কবির বাদল ও সম্পাদক পদে খান মো. মোর্শেদ। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন সাদেকুর রহমান লিঙ্কন ও সম্পাদক পদে মির্জা মো. রিয়াজ হোসেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া